
মোঃ নওয়াব ভূঁইয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নে অবস্থিত আব্দুল হক ভূইয়া ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস-২ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২ মার্চ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সালাউদ্দীন ভূঞা, চেয়ারম্যান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল হক ভূইয়া (ঝিনু), সহ- সভাপতি মোঃ আনিছুর রহমান জোসেদ, বিশেষ অতিথি জনাব মোঃ মনিরুজ্জামান ভূইয়া (মনির) উদ্ভোধক জনাব মোঃ এম.এ আউয়াল ভূঞা , সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোঃ তৌহিদুল মাওলা, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ মনিরুল হক মনির ভূইয়া, অত্র স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা খান, ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম, কামসাইর ইমান ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক মোঃ নওয়াব ভূঁইয়া, অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার মোল্লা, শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপস্থাপক মোঃ আবুল কামাল আজাদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। আগত অতিথিরা বলেন খেলাধুলা শিক্ষার একটা অংশ তাই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। এরপর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়
