ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোংলা পশুর নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার

রনিকা বসু (মাধুরী) বিশেষ প্রতিনিধি:

সুন্দরবনের পশুর নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় তার গলায় মোটা দড়ি বাঁধা ছিল। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা জানান, পশুর নদীতে দুপুর থেকে মরদেহ ভাসতে দেখেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলেদের খবরে মঙ্গলবার সন্ধ্যায় নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে লাল রঙের শাড়ি ও গলায় মোটা দড়ি বাঁধা ছিল। কপালে সিঁদুর দেখে বুঝা যায় নারীটি হিন্দু ধর্মের। মোংলা থানা কাছাকাছি হওয়ায় মরদেহ রাতে মোংলা থানায় রাখা হয়েছে। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মোংলা পশুর নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার

০৪:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩