
শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ খালেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:নীতিশ চন্দ্র গোলদার,টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা সহযোগী অধ্যাপক এস,এম,মোহাম্মাদ উল্লাহ, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার,প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ,পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি এস এম আলাউদ্দিন সোহাগ। উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক – মোঃ শহিদুল ইসলাম ,দেবাশীষ সরকার, প্রদীপ কুমার শীল,মোঃ রহমত আলী, মো: ইসমাইল হোসেন,,মো: ইমরুল ইসলাম, জিএমএম খায়রুল ইসলাম, মো: ইদ্রিস আলী, মো: আব্দুল মমিন,মো: রবিউল ইসলাম খান,,মো: আল আমিন হোসাইন,মো: শামীম হোসেন , সহ অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিনিধির নাম 



















