
মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
গতকাল শুক্রবার বিকাল ৪:০০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা পশ্চিম শাখার উদ্যোগে,৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন কাতিয়া নাংলা বাজারে মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিদ্যুৎ গ্যাস ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তক ধর্ম জাতীসত্বা বিরোধী বিতর্কিত বিষয়ে সংযোজনের প্রতিবাদে দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভের অংশ হিসেবে বটিয়াঘাটা পশ্চিম শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুস্ঠিত হয়।এস এম রেজাউল করিম ইসলামি আন্দোলন বটিয়াঘাটা পশ্চিম শাখার সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রওশন আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আনন্দোলন এর সাধারণ সম্পাদক বটিয়াঘাটা পশ্চিম শাখা,হাফেজ মুফতি খায়রুল ইসলাম নোমানি,মোহাম্মদ ইসমাইল হোসেন ফকির, পশ্চিম শাখা,মোহাম্মদ আরফিন শেখ, হাফেজ মুফতি,ইয়াসিন শেখ, ছাত্র নেতা মহিবুল্লাহ শেখ, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন
প্রতিনিধির নাম 



















