
পাইকগাছা ব্রিজ রোড ও শিববাটি কৃষি কলেজ এর সামনে মোটরসাইকেল ও ইজ্ঞিনভ্যানে পৃথকভাবে দু’টি এক্সিডেন্টে ৭জন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পরে ব্রিজ রোডে নির্মাণাধীন কৃষি কলেজের সামনে ইঞ্জিনভ্যান এক্সিডেন্টে চার জন গুরুতর আহত হয়। জাহিদুল হক(১৯), পিতা- সালাম সরদার, বড়দল আশাশুনি।ভ্যান ড্রাইভার-আব্দুল গফুর গাজী (৬৫), পিতা মৃত ঈমান আলী গাজী, শ্রীকন্ঠপুর।রেহানা বেগম(৪০), স্বামী-সিরাজুল ইসলাম, লক্ষীখোলা। কদবানু বেগম (৬৪), স্বামী- হোসেন আলী, আলমতলা।একই সময় ব্রিজ রোডে, উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে মোটরসাইকেল এক্সিডেন্টে , রাকিব শরীফ (১৮) পিতা-দাউত শরীফ, গোপালপুর। নাঈম হোসেন (১৭) পিতা-রফিকুল সরদার, সরল ৪ংন ওয়ার্ড। সাকিব (১৭), পিতা-পান্না খান, দেবদুয়ার কাটাখালি। গুরুতর আহত হয়েছে। আহত সাত জন কে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। আব্দুল গফুর গাজী (৬৫), রেহানা বেগম (৪০) রাকিব শরীফ (১৮) অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এ বিষয়ে হাসপাতালের ডিউটিরত ডাঃ তাহেরা ইয়াসমিন পিংকি “বলেন দুটি পৃথক রোড এক্সিডেন্টে মোট ৭জন রোগী এসেছে। তার মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি চারজনের চিকিৎসা চলছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এক থেকে দুই ঘন্টার ব্যবধানে দু’টি এক্সিডেন্ট হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।তবে এই বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
শাহাজামান বাদশা,পাইকগাছা ( খুলনা ) 



















