
মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় রবিবার (১২ ফেব্রুয়ারি) ইঁদুরের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে মো. তারেক নামের এক তরুণ নিহত হয়েছে।
নিহত তারেক (২০) ৭ নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বক্তারপুর গ্রামের হাজ্বী বাড়ির অটোরিক্সা চালক শামসুল আলম এর ছেলে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, রাত আটটার দিকে নিহত তারেক তার বন্ধুদের নিয়ে ধানক্ষেতের পাশদিয়ে হেঁটে যাওয়ার সয়ম অন্ধকারে বৈদ্যুতিক ফাঁদে পড়ে যায়,সাথে থাকা বন্ধুরা তাৎক্ষণিক চিৎকার দিলে স্থানীয় মানুষ এসে তাকে উদ্ধার করে রাত নয়টার সময় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়,কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৭ নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ ঘটনাটির কথা স্বীকার করলে ও কে-বা কারা এই বৈদ্যুতিক মরন ফাঁদ নোটিশ ছাড়াই পেতেছেন,তা তাৎক্ষণিক নিশ্চিতকরে বলতে পারেনি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন,ঘটনাটি তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেননি।
প্রতিনিধির নাম 



















