
সংক্ষিপ্ত সফরে ব্যাক্তিগত কাজে বাংলাদেশ যাচ্ছেন ব্রিটেন থেকে সম্প্রচারিত জনপ্রিয় বিওন টিভি প্রতিনিধি ইতালি প্রবাসী সাংবাদিক জহুরুল হক রাজু। তিনি বৃহস্পতিবার রাত ১১:৪০ মিনিটে ইতালি রাজধানী রোমের ইন্টারন্যাশনাল লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্ট থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। যাওয়ার পূর্বে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন আমার এবারের বাংলাদেশ গমন একান্ত ব্যক্তিগত, তবে দেশে অবস্থানকালে বাংলাদেশি কমিউনিটি নেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলেও তিনি জানান। এসময় তার যাত্রার শুভ কামনা জানাতে বিদায় দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন, চ্যানেল এস দর্শক ফোরাম ইতালি সদস্য আরমান উদ্দিন স্বপন প্রমুখ। সাংবাদিক রাজু সকলের কাছে দোয়া কামনা করে তিনি দেশে আগামী ১১ মার্চ পর্যন্ত অবস্থান করবেন বলে জানান।
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: 



















