
“বাংলা ইশারা ভাষার প্রচলন, বাঁক ও শ্রবণ প্রতিবন্ধি ব্যক্তির জীবনমান উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে”বাংলা ইশারা ভাষা দিবস” উপলক্ষে পাইকগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।স্বাগত বক্তৃতা এবং সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান, পিআইও ইমরুল কায়েস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়,পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য। বক্তৃতা করেন, ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রজিৎ কুমার রায়, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সাংবাদিক আঃ আজিজ ও পূর্ণ চন্দ্র মন্ডল। এসময়ে বীর মুক্তিয়েদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, ফোরামের সেক্রেটারি ব্রজেন মন্ডল সহ ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
