ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ময়মনসিংহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

“বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বাংলা ইশারা ভাষা দিবস পা‌লিত হয়ে‌ছে। মঙ্গলবার সকালে মুখ বধির কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাইয়ুমের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে‌বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মোছা. সানজিদা আক্তার। এ সময় সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাইয়ুম বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময় সবক্ষে‌ত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজরের আহ্বান জানান। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ২০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-বাক প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাক প্রতিবন্ধী শিশু-বয়স্ক ও অভিভাবকগণ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ময়মনসিংহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

০৬:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩