বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শপথ নিলেন ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন নিশি

ময়মনসিংহে দেওখোলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াছমিন নিশি (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন। রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সফিকুল ইসলাম। প্রসঙ্গত,গত ২৯ ডিসেম্বর ফুলবাড়িয়া উপজেলাল দেওখোলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোছা. ফরিদা ইয়াছমিন নিশি নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম(শফিক),বীর মুক্তিযোদ্ধা হাসান আলী,সার্জেন্ট মোঃ নূরুল কাইয়ুম (অবসরপ্রাপ্ত)সহ প্রমুখ।

থেকে আরও পড়ুন