
শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
খুলনার পাইকগাছায় সোশ্যাল ইসলামী ব্যাংক(SIBL)এর সৌজন্যে ১দিন ব্যাপী বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।পাইকগাছা বাঁকা বাজার আউটলেট শাখা’য় সাইট সেভার্সের অর্থায়নে এবং বাস্তবায়নে ব্রাক ও বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমণি খুলনা। পাইকগাছা বাঁকা বাজার স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিনামুল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে পাইকগাছা সোশ্যাল ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার বদরুল হুদার সভাপতিত্বে ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাঁকা বাজার শাখার ম্যানেজার মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতীশ চন্দ্র গোলদার।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাড়ুলী ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি মোঃ আরশাদ আলী বিশ্বাস, রাড়ুলী ইউনিয়ানের ৭ নং ওয়ার্ডের মেম্বর মোঃ মুনছুর আলী,দরগাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আছাদুল জামান,বিশিষ্ঠ সমাজসেবক ডাঃ মোঃ রনকুল ইসলাম, বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ শহিদুল ইসলাম মোড়ল সহ স্থানীয় ব্যক্তিবর্গ।বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা’র সার্বিক ব্যবস্থাপনায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড(SIBL)।
প্রতিনিধির নাম 



















