ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারার সিন্দুকছড়ি জোন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এস এম মহিউদ্দিন:: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিহ হয়েছে। উক্ত ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় বড়পিলাক স্পোটিং ক্লাব এবং রানারআপ হয় শেখ রাসেল স্মৃতি সংসদ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩) বিকাল ৩টায় অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহন করেন বলে কমিটি সূত্রে জানা যায়। গ্রুপ পর্বের মাধ্যমে ফাইনালে মুখোমুখি হয় শেখ রাসেল স্মৃতি সংসদ বনাম বড়পিলাক স্পোটিং ক্লাব। এসময় প্রধান অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। এছাড়াও জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে শেখ রাসেল স্মৃতি সংসদ। দলটি ১০ ওভারে দলীয় সংগ্রহ রান ৮১। প্রতিপক্ষের দেওয়া ৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড়পিলাক স্পোটিং ক্লাব ৮ ওভার ম্যাচ জিতে যায়। এসময় খেলায় অ্যাম্পায়ারের দায়িত্বে ছিলেন, স্থানীয় অভিজ্ঞ অ্যাম্পায়ার জয়নাল আবেদীন।

সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দল বড়পিলাক স্পোটিং ক্লাবের এবং রানারআপ দল শেখ রাসেল স্মৃতি সংসদের হাতে ট্রফি তুলে দেন জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জি। এসময় তিনি বলেন, খেলা ধুলার মাধ্যমে শরীর এবং মন ফ্রেশ থাকে। এছাড়াও খেলা ধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করা যায়। তাই সকলকে খেলাধুলায় আগ্রহ হওয়ার পরমর্শ দিয়ে টুর্ণামেন্টের আয়োজন সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারার সিন্দুকছড়ি জোন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

০৭:০০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩