
মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
চাটখিল উপজেলার রামনারায়ণ পুর ইউনিয়নে ১৪ জানুয়ারী শনিবার চিহ্নিত মাদক কারবারি সন্ত্রাসী চান মিয়া ও রাজুসহ ১০ থেকে ১৫ জন মিলে আগ্নেয়াস্ত্র,দেশীয় অস্ত্র এবং বোমা মেরে ১০ জনকে আহত করার অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাবেক ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাউছার হামিদ তুহিন বলেন,আমার বাবা সাবেক এনএসআই হেড অফ ক্লার্ক বৈকুন্ঠ পুর গ্রামের মৃত ওবায়দুল হক,আমি গত দীর্ঘ নয় বছর যাবত নিজ এলাকায় ঢুকতে পারি না,আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও এলাকার গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করার জন্য এলাকায় আসার সিদ্ধান্ত গ্রহণ করি,সে সূত্রে আমার এলাকার ইউনিয়ন রাজনৈতিক সহকর্মীরা আমার জন্য অপেক্ষায় থাকে তাদের উপর সন্ত্রাসী হামলা হয়,হামলায় সাবেক সভাপতি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন,চাটখিল কামিল মাদ্রাসা সভাপতি পারভেজ,স্বেচ্ছাসেবক দলের নেতা মনসুর আহমেদ রুবেল,মুসলিম সহ মোট ১০ জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ করছি এই ঘটনাযর যেন সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
