
শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বর্ষবরণ অনুষ্ঠান- ২৩ বুধবার পৌরসভাস্থ শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিণত হয় প্রধান শিক্ষকদের মিলন মেলায়। উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর আলম, মোঃ ফারুক হোসেন, দেবাশীষ কুমার দাশ, মোঃ আসাদুজ্জামান ও ঝংকার ঢালী।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সভার শুরুতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও প্রধান শিক্ষকরা পরস্পরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে আরোও বক্তৃতা করেন, সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জানান, ডিএম শফিকুল ইসলাম, এসএম শফিকুল ইসলাম, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, রাশেদা খানম, আফরোজা খানম, শেখ হাফিজুল ইসলাম, এস কে আসাদুল্লাহ মিঠু, বাবুল আক্তার।
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ৫২ নং ঘোষাল বান্দিকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম শফিকুল ইসলাম সহ পনেরটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কে উপজেলা শিক্ষা প্রশাসন কর্তৃক সম্মাননা স্মারক ( ক্রেষ্ট ) – ২০২২ প্রদান করা হয়েছে।
প্রতিনিধির নাম 



















