
মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের ২-য় প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় চাটখিল কামিল মাদ্রাসা মার্কেটের তৃতীয় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা,আলোচনা সভা ও সিনিয়র সাংবাদিককে সম্মাননা প্রদান সহ নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সংগঠন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে সাধারন সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া,সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু,ম্যানেজার ইসলামী ব্যাংক চাটখিল শাখা আইয়ুব আলী,দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি দিদার উল আলম ,সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ,প্রেসক্লাবের সহ সভাপতি ইয়াছিন চৌধুরী,আনিস আহমেদ হানিফ,যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজ খান,স্বপন পাটোয়ারী,উপজেলা প্রেসক্লাব সদস্য মোঃ ইসমাইল হোসেন সজীব প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাছান,দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান রুবেল ভূইয়া,দপ্তর সম্পাদক আলী হোসেন হিরন,দৈনিক তৃতীয় মাত্রার সদর প্রতিনিধি বেল্লাল হোসেন নাঈম, উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মনির হোসেন সোহেল,মোজাম্মেল হোসেন রিয়াজ,অমলেশ ভট্টাচার্য পলাশ,এম আর ফারুক,আনোয়ারুল আজিম,মৃনাল,সাকিব,ফারিহা সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তৃনমুল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি দিদার উল আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
প্রতিনিধির নাম 



















