ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে সংঘর্ষ: পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আহত মাসুদের মৃত্যু

নুরুজ্জামান লিটন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ভিপি সম্পত্তির জমি দখল ও চাষাবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত মাসুদ হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় ভিপি সম্পত্তির জমিতে চাষাবাদ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। প্রথমে কথাকাটাকাটি হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, পিতাম্বরপুর মৌজায় প্রায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার লিজের মাধ্যমে এসব জমি চাষ করে আসছিল বলে স্থানীয়রা জানান। স্থানীয়ভাবে লিজগ্রহীতা হিসেবে প্রধানকুন্ডি গ্রামের জাহাঙ্গীর হোসেন, পলাশ, আব্দুল কুদ্দুস, ফারুক হোসেন, মেহেদী হাসান রাজা, রোকসানা, দেলোয়ার হোসেন ও রিক্তার নাম জানা গেছে।

অন্য একটি পক্ষের স্থানীয়দের ভাষ্য, আগের লিজের মেয়াদ শেষ হওয়ার পর বারাতৈল গ্রামের মাসুদ হোসেন, রিফাত হোসেনসহ কয়েকজন ওই জমি নতুন করে লিজ নেওয়ার জন্য আবেদন করেন। এ বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, ২০২৫ সাল পর্যন্ত আগের লিজগ্রহীতারা নিয়ম অনুযায়ী লিজের অর্থ পরিশোধ করে জমিতে চাষাবাদ করেছেন। ২০২৬ সালের জন্য লিজের অর্থ পরিশোধ করতে আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি বলে তারা দাবি করেন।

স্থানীয়রা জানান, বিরোধপূর্ণ জমিতে ধান, পটল, বরবটি, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়েছিল। জমির দখল নিয়ে বিরোধের পাশাপাশি ফসল নষ্ট করার অভিযোগও রয়েছে।

এর মধ্যে ১০ সেপ্টেম্বর জমিতে থাকা পটল তোলা এবং জমি ছেড়ে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে মাসুদ হোসেনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে মাসুদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নওগাঁ সদর হাসপাতাল হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

মাসুদের মৃত্যুর ঘটনায় তাঁর ভাই রিফাত হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ভিপি সম্পত্তির জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বদলগাছীতে সংঘর্ষ: পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আহত মাসুদের মৃত্যু

০৪:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬