
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে ২৩ জন প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ও পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়াঙ্ক কুন্ডু (রুপম), সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল, ইন্সট্রাক্টর মো.সাহিদুল ইসলাম, সহকারি প্রোগ্রামার মো. নাজিমুল ইসলামসহ প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা বৃন্দ।
অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ১৭ জন ও সাধারণে ৫৯ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রতিনিধির নাম 



















