ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী

আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

উপজেলার ১ নম্বর লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সুপেয় পানির ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকরা ভোগান্তিতে ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় এবং ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে বিদ্যালয়টিতে সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

এছাড়া শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়ার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রম আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াসির বলেন, “আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও বেশি উৎসাহী করে তুলবে বলে আমাদের বিশ্বাস।”

এদিকে সেনাবাহিনীর এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা ও শিক্ষা উপকরণ বিতরণ করায় তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সংশ্লিষ্টরা বলেন, দুর্গম ও প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও সাধারণ জনগণের কল্যাণে সেনাবাহিনীর জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী

০৭:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬