ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁর ডোবার পানিতে ডুবে এক যুবকের মৃত্যু 

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ডোবার পানিতে ডুবে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে বাড়ি সংলগ্ন কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত শামসুদ্দিন আহমেদ রকি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

​জানা যায়, রোববার দুপুরের পূর্ব মূহুর্তে বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁর ডোবার পানিতে ডুবে এক যুবকের মৃত্যু 

০৭:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬