ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

অবহেলিত এই অঞ্চলকে আলোকিত করবে লতিফ মাস্টার ফাউন্ডেশন- ধর্ম সচিব

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

অবহেলিত এই অঞ্চলকে আলোকিত করবে লতিফ মাস্টার ফাউন্ডেশন। লতিফ মাস্টার ফাউন্ডেশন ও তার কার্যক্রম পরিদর্শন করে এই মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি এলাকায় অবস্থিত লতিফ মাস্টার ফাউন্ডেশন এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তার সাথে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ তৌহিদুর রহমান।

বেলা তিনটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডঃ মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিিত্বে বেশরগাতি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI) আয়োজিত “প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পেশাগত উন্নয়ন বিষয়ক আলোচনা সভায়” প্রধান অতিথির বক্তব্যে মুন্সি আলাউদ্দিন আল আজাদ আরো বলেন, বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ দেখে আমি অভিভূত। ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, প্রশিক্ষনের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করন, বৃদ্ধ নিবাস, এতিম খানা, রকেট স্পোর্টিং ক্লাব ইত্যাদি কর্মকান্ড এই এলাকার মানুষকে স্বাবলম্বী করে তুলবে। সকল কার্যক্রম তরম্বিত করতে তিনি সরকারের পক্ষ থেকে যাবতীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সরকারের যুগ্ম মহাসচিব ও বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) মো. জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত জিহাদুর রহমান, বাগেরহাটে দুদকের পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষনার্থী বৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

অবহেলিত এই অঞ্চলকে আলোকিত করবে লতিফ মাস্টার ফাউন্ডেশন- ধর্ম সচিব

০৭:০২:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬