
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসর শেখ, মেডিকেল অফিসার আব্দুল্লা আল মামুন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু,সহকারী শিক্ষক জামিরুল ইসলাম।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট শিক্ষার্থী, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও র্যালি শেষে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অতিথি বৃন্দ ও স্কাউট শিক্ষার্থীরা পরিছন্নতা অভিযানের অংশগ্রহণ করেন।
প্রতিনিধির নাম 



















