ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জরিমানা ১০ হাজার টাকা

মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

বিএসটিআইয়ের বৈধ অনুমোদন ছাড়াই পণ্যের প্যাকেটে মানচিহ্ন ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও নোংরা পরিবেশে পণ্য সংরক্ষণের অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানা থেকে বিভিন্ন বেকারি সামগ্রী জব্দ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দামোদরপুর শৌলা এলাকায় অবস্থিত ‘আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেড’ নামের ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানার উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, বৈধ অনুমোদন না থাকলেও বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, রুটি, কেক, পেটিসসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে এসব খাদ্যপণ্য বাজারজাত করা হচ্ছিল। একই সঙ্গে উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না।

পরে অভিযোগের সত্যতা পাওয়ায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেডকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় কারখানা থেকে বিভিন্ন বেকারি মালামালও জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাওসার শেখ। এ সময় দিনাজপুর জেলা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামীম আজাদ বকুল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

এ ছাড়া ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জরিমানা ১০ হাজার টাকা

০৮:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬