ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় অটোচার্জারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় অটোচার্জারের ধাক্কায় শবনম ফারিয়া (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শবনম ফারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. জাকির হোসেনের একমাত্র কন্যাসন্তান। তিনি মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

জানা যায়, নিহত শবনম ফারিয়ার ভাইয়ের লেখাপড়ার সুবিধার জন্য শবনম ফারিয়া তার মা ও নানির সাথে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। বুধবার বিকেলে শবনম তার নানির সঙ্গে বাসার বাইরে বের হয়। এ সময় পেছন দিক থেকে একটি অটোচার্জার তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শবনম রাস্তায় পড়ে গেলে অটোচার্জারটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কেউ আমাকে জানাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় অটোচার্জারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

০৯:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬