ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইতালি রোমে ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক এর সঙ্গে আরমান উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ: প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক রোমে আগমন উপলক্ষে কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী সিলেট ফ্যাশনের সত্যোধিকারী আরমান উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোমে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, কমিউনিটির সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের অবস্থান আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মনোয়ার ক্লার্ক ও আরমান উদ্দিন স্বপন প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় সম্মিলিতভাবে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়েও তারা মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরফিন প্রমুখ।

আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে ভবিষ্যতে কমিউনিটির কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়ে একে অপরের খোঁজখবর নেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইতালি রোমে ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক এর সঙ্গে আরমান উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ: প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

০৫:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬