
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে তারেক জিয়ার প্রজন্ম দল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাঙ্গুনিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়ার জিয়ানগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি গিয়াস উদ্দীন রনি ও সাধারণ সম্পাদক মো. নাছের। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি মো. তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাহাদুর, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম রাসেলসহ সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলের আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রতিনিধির নাম 



















