ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীর পাহাড়পুরে জমির পথ নিয়ে বিরোধে তিনজনকে পিটিয়ে আহত

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁর বদলগাছীতে জমিতে যাওয়ার পথ নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে বদলগাছী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

গত ২৯ আগস্ট,শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের নয়নশহর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগপত্রে এ ঘটনায় মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল করিম মেম্বার (৬২) ও মোঃ আব্দুর রহিম (৬৫), আব্দুর রহিমের ছেলে মোঃ নাজমুল হোসেন (৪০), মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ লিটন হোসেন (৪৮) এবং আব্দুল করিমের ছেলে মোঃ আবু রায়হান (৪৬)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের সবার বাড়ি ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের নয়নশহর গ্রামে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নয়নশহর গ্রামের মোঃ আবু সিদ্দীক আলীর ভাই মোঃ এনামুল হক (এনামুল ডাক্তার)-এর কাজের লোক মোঃ উসনা ধান রোপণের জন্য এনামুল হকের জমিতে যাওয়ার সময় প্রতিবেশীদের জমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাকে পথরোধ করে চর-থাপ্পড় মারা হয়।

বিষয়টি জানতে পেরে এনামুল হক ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে কথা বললে, আব্দুল করিম মেম্বার ও নাজমুল হোসেন বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন বলে দাবি করা হয়।

এ সময় এনামুল হককে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে মোঃ শাহরিয়ার পান্থ (২৮) ও মোঃ নিলয় শান্তা (১২)-কেও মারধর করা হয়। এতে তারাও গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। এরপর তাদের সিএনজিযোগে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানা গেছে।

ঘটনার সময় নয়নশহর গ্রামের মৃত মির্জার ছেলে মোঃ ফজলুর রহমান (৫৮), মোঃ আবু সিদ্দীক আলীর ছেলে মোঃ তানভির আহম্মেদ শুভন (২৪) এবং মৃত মোকলেছ সরদারের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫৮)-সহ স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বদলগাছীর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহল আমিন বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বদলগাছীর পাহাড়পুরে জমির পথ নিয়ে বিরোধে তিনজনকে পিটিয়ে আহত

০৩:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬