ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নুরুজ্জামান লিটন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে নাসরিন বানু (৫৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার হাটুরিয়া গ্রামের তজের আলীর স্ত্রী।

জানা যায়, নাসরিন বানু একাধিকবার ব্রেইন স্ট্রোক করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বৃহস্পতিবার স্বামীর সাথে তিনি ফজরের নামাজও আদায় করেন। এরপর স্বামী গো-খাদ্য সংগ্রহের জন্য মাঠে যান। এ সময় তিনি গোয়ালঘরে বাঁশের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত বিষয় জানা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

০৭:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬