ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাবুনগর মাদরাসায় ‘সীরাতুন্নবী (সা.)’ সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

​নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি

শতবর্ষী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজীজুল উলূম বাবুনগরের উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য (আদব) বিভাগের উদ্যোগে “সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” শীর্ষক দিনব্যাপী এক বর্ণাঢ্য সেমিনার ও সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬আগস্ট) বাদে এশা ​জামিয়ার কেন্দ্রীয় আল-হারুন জামে মসজিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মহাপরিচালক, আমীরে হেফাজত আল্লামা শাহ্‌ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার নায়েবে মুহতামিম আল্লামা আইয়ুব বাবুনগরী।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও প্রখ্যাত আরবি সাহিত্যিক শায়খ হারুন আজিজী নদভী। আদব বিভাগের জিম্মাদার মাওলানা মাহমুদ ইজহারের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় সেমিনারে প্রায় অর্ধশত শিক্ষার্থী মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আরবি, বাংলা, উর্দু ও ইংরেজি ভাষায় বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ, আলোচনা এবং হামদ-না’ত পরিবেশন করেন।
​শিক্ষার্থীদের মেধা বিকাশে সেমিনারের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল সর্বস্তরের ছাত্রদের জন্য উন্মুক্ত ‘সীরাত কুইজ প্রতিযোগিতা’। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি রহীমুল্লাহ কাসেমী, মুফতি ইকবাল আজীমপুরী ও মুফতি একরাম পাঠকনগরী।
​প্রতিযোগিতা শেষে নির্বাচিত বিজয়ী প্রবন্ধকার ও আলোচকদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে এই সময় জামিয়ার শিক্ষক মাওলানা আবু তালহা, মাওলানা ফরিদুল আলম আমিনী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইমরান, মাওলানা আকবর, মাওলানা কারী ওবাইদুল্লাহ,মাওলানা আবু তালহা সাহেব,মাওলানা ফরিদুল আলম আমিনী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এমরান,মাওলানা আকবর, মাওলানা কারী ওবাইদুল্লাহ, মাওলানা কারী নোমান, মাওলানা হাফেজ আবদুস সালাম ,মাওলানা হাফেজ আনিছুর রহমান, মাওলানা হাফেজ নেজামুদ্দীন, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাওলানা মুবাশশির, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা হাফেজ মুইনুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ শোয়াইব বাবুনগরীর আখেরি মুনাজাত ও বিশেষ দোয়ার মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাবুনগর মাদরাসায় ‘সীরাতুন্নবী (সা.)’ সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

০২:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬