ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড 

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্য গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৫ জনকে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাঁজা প্রদান করেছে। বুধবার বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের ​মৃত মকছেদ আকন্দের ছেলে মো. মাসুম আকন্দ (৪৭) একই গ্রামের ​মো. নাসিরের ছেলে মোঃ ফরিদ (৫০), খোলাপাড়া গ্রামের ​শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২), বেওলা গ্রামের ​আবজাল সরদারের ছেলে মো. রুবেল সরদার (২৬) একই গ্রামের ​মৃত শামসুল মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৩২)।

জানা যায়, এলাকা ভিত্তিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করেন। এরমধ্যে মো. মাসুম আকন্দকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড, শ্রী উজ্জ্বল কুমার (৩২) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড, মো. ফরিদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড, মো. রুবেল সরদার (২৬) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড এবং মো. সাইফুল মোল্লা (৩২) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজ ও সমাজব্যবস্থাকে মাদকের কুপ্রভাব থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম বলেন, সাজাপ্রাপ্তদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড 

০৭:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬