ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারার উন্নয়ন ও পাহাড়ে সম্প্রীতির বার্তা: মুফতী রবিউল ইসলাম শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাবু ম্রাসা থোয়াই মারমা শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রামের প্রধান সমন্বয়ক মুফতী রবিউল ইসলাম শামীম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
​বুধবার (২৬ আগস্ট ২০২৬) তিনি মুফতী রবিউল ইসলাম শামীমের বাসভবনে উপস্থিত হয়ে এই কুশল ও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমুখী পদক্ষেপ, পাহাড়ে দীর্ঘদিনের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।
​বিশেষ করে, গুইমারা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের নানা সমস্যা ও সম্ভাবনা এবং উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও বেশি গতিশীল করার বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
​নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন,
​”পাহাড়ে শান্ত পরিবেশ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে গুইমারাসহ সমগ্র খাগড়াছড়ি জেলার সর্বাঙ্গীন উন্নয়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। স্থানীয় উন্নয়ন ও শান্তির স্বার্থে এই পারস্পরিক সহযোগিতা আগামীতেও বজায় থাকবে।”

সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎকালে গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​সাক্ষাৎ শেষে ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা এবং সম্প্রীতি বজায় রাখতে নিজেদের মধ্যকার সংযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারার উন্নয়ন ও পাহাড়ে সম্প্রীতির বার্তা: মুফতী রবিউল ইসলাম শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

০৫:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬