ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া( খুলনা),প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বেপোনামাছ অবমুক্তকরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান।
পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা,উপজেলা নির্বাচন অফিসার মনোঞ্জন বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-,আহবায়ক শেখ ফরহাদ হোসেন,মৎস্যজীবি দলের সদস্য সচিব মাষ্টার সেলিম হালদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৪৪ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও ১ টি উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা, ও মৃগেল প্রজাতির মোট ৩৩৩.৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্রাতিষ্ঠানিক জলাশয় এবং অভ্যন্তরীণ জলাভূমিতে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন স্থানীয় জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্য চাষীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি মানুষকে নিরাপদ ও পর্যাপ্ত প্রাণিজ আমিষ সরবরাহ করা। এই ধরণের কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষ সহজে মাছ পাবে এবং স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

০৫:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬