
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :
আসন্ন দুর্গাপূজা ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোগাং জোন ও ৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো দুর্যোগে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
জোন অধিনায়ক বলেন, উৎসবকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তার, ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন ও মো. শাহ আলম এবং ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















