ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
রোববার (২৩ আগস্ট) তিনি এ তথ্য জানান।

প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর ২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পুরান ঢাকার ধূপখোলা মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে প্রথম সমাবর্তনের আয়োজন করা হয়েছিল। এরপর দ্বিতীয় সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

২০২৩ সালের মার্চে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে একই বছরের এপ্রিল মাসে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত সমাবর্তন স্থগিত হয়ে যায়।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। অবশেষে ৩০ জানুয়ারি ২০২৭ দ্বিতীয় সমাবর্তন আয়োজনের তারিখ চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

০৮:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬