ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ডিএপি সার মজুদ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট এলাকায় অবৈধভাবে ডিএপি (DAP) সার মজুদ রাখার অভিযোগে মোঃ আমজাদ হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সোনাহাট এলাকার ছিট পাইকেরছড়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে মোঃ আমজাদ হোসেন তার ব্যবসাপ্রতিষ্ঠান/গুদামে নিয়মবহির্ভূতভাবে ডিএপি সার মজুদ করে রাখেন। অভিযানে তার হেফাজত থেকে ৮ বস্তা ডিএপি সার পাওয়া যায়।
অভিযোগ রয়েছে, কৃষকদের জন্য নির্ধারিত মূল্যে ও নিয়ম অনুযায়ী সার সরবরাহের পরিবর্তে অবৈধভাবে সার মজুদ করে রাখার মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির সুযোগ সৃষ্টি করা হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।
পরে অবৈধভাবে সার মজুদ ও অসদুপায় অবলম্বনের দায়ে ভ্রাম্যমাণ আদালত।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোঃ আমজাদ হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক
জানিয়েছেন , কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
কৃষকদের স্বার্থ রক্ষায় সার ব্যবসায়ীদের সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা এবং নির্ধারিত মূল্যে সার বিক্রির আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ডিএপি সার মজুদ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

০৮:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬