ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ কালিবাড়ি এলাকায় টেকসই সুইচগেট নির্মাণ ও বেড়িবাঁধ সংস্কারের দাবিতে যুব নেতৃত্বে ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় দক্ষিণ কালিবাড়ি এলাকায় নবধারা যুব সংঘের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দক্ষিণ কালিবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেকসই সুইচগেটের অভাবে কৃষক ও সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কৃষিকাজে পানি নিয়ন্ত্রণে জটিলতার কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় দ্রুত একটি টেকসই সুইচগেট নির্মাণের দাবি জানান তারা।
স্থানীয় ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী তরিকুল ইসলাম বলেন, “এই স্থানে একটি টেকসই সুইচগেট নির্মাণ করা এখন সময়ের দাবি। এটি এলাকার মানুষের প্রাণের দাবি। সুইচগেট নির্মাণ করা হলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।”
নবধারা যুব সংঘের সভাপতি আলফি স্বাগতম বলেন, “এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় নবধারা যুব সংঘের আয়োজনে আজকের ক্যাম্পেইনের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানাতে চাই—দক্ষিণ কালিবাড়িতে একটি টেকসই সুইচগেট নির্মাণ আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এখানে সুইচগেট নির্মাণ হলে হাজারের বেশি মানুষ উপকৃত হবেন। সুইচগেট না থাকায় অনেক কৃষক ক্ষতির মুখে পড়ছেন।”
তিনি আরও বলেন, “আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই স্থানে একটি টেকসই সুইচগেট নির্মাণ করে এলাকার মানুষের দুর্ভোগ দূর করার জন্য। পাশাপাশি পাথরঘাটার মানুষের স্বার্থে জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাহেবেরও সদয় দৃষ্টি কামনা করছি।”
কর্মসূচির শেষে দক্ষিণ কালিবাড়ি এলাকায় টেকসই সুইচগেট নির্মাণ, বেড়িবাঁধ সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আয়োজকরা জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে যুবসমাজকে সম্পৃক্ত করে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে জনসচেতনতা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাথরঘাটায় টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান

০২:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬