ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

চাটখিলে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা:বাইক,টাকা,মোবাইল লুট

মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোঃ শামীম হোসেন (৩২) নামের এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল সহ নগদ টাকা ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।

এই সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে,মারধর করে গুরুত্বর আহত করেন,তিনি চাটখিল পৌর বাজারের প্রধান সড়কের উত্তর সাইডে অবস্থিত পৌর মার্কেটের দ্বিতীয় তলায় নুর ফ্যাশনের স্বত্বাধিকারী,তিনি চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর মফিজ বেপারীর অধিবাসী।

তার স্বজনরা জানান,বুধবার ২১ ডিসেম্বর রাত সাড়ে নয়টার সময় চাটখিল পৌর বাজার থেকে তার শ্বশুরবাড়ি রামনারায়নপুর মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নোয়াখলার মোবারক খা পুল এলাকা অতিক্রম করার সময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে তার সাথে থাকা মোটরসাইকেলটি ও নগদ ত্রিশ হাজার টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি চিনতাই করে নিয়ে যায়,পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে,রাতে তাকে চাটখিল সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরে তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য শামীম হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান,এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না,তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

চাটখিলে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা:বাইক,টাকা,মোবাইল লুট

০৪:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২