ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

প্রত্যন্ত এলাকায় মানসম্মত শিক্ষা, সাফল্যের মডেল পাহাড়পুর ডিআর কেজি অ্যান্ড হাইস্কুল

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম গোয়ালভিটায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ঐতিহাসিক পাহাড়পুর ডিআর কেজি অ্যান্ড হাইস্কুল (আব্দুল্লাহর স্কুল)।
মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে নিবিড় পরিচর্যার মাধ্যমে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে প্রতিষ্ঠানটিতে।

প্রত্যন্ত এলাকায় অবস্থিত হলেও মানসম্মত শিক্ষা, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের প্রতি নিবিড় তদারকির কারণে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের আস্থা অর্জন করেছে। বর্তমানে বিদ্যালয়টিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যও প্রতিষ্ঠানটির শিক্ষার মানের ইতিবাচক চিত্র তুলে ধরেছে। ২০২৬ সালে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং সাতজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। একই বছরে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় তিনজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

এ ছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে। মোট ৩২ জন শিক্ষার্থী সন্তোষজনক ফলাফল অর্জন করে। এর মাধ্যমে বদলগাছী উপজেলার অন্যতম শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে পাহাড়পুর ডিআর কেজি অ্যান্ড হাইস্কুল।

বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে দেশের স্বনামধন্য কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। তাঁদের ভাষ্য, “প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয় থেকেও দেশের শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব—পাহাড়পুর ডিআর কেজি অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীদের সাফল্য তারই প্রমাণ।”

সাবেক শিক্ষার্থীরা আরও বলেন, “আমাদের সাফল্যের শুরুটা হয়েছিল পাহাড়পুর ডিআর কেজি অ্যান্ড হাইস্কুল থেকেই। বিদ্যালয়ের পাঠদান, শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিকতা ও নিবিড় পরিচর্যা আমাদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যাল এবং মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে আমরা আমাদের বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি।”

তাঁদের মতে, শহরের নামকরা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে প্রত্যন্ত এলাকায় থেকেও মানসম্মত শিক্ষা প্রদান করছে বিদ্যালয়টি। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি, নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়ে যেতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পাঠদানের পাশাপাশি তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ করে দেওয়াই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

স্থানীয় অভিভাবকদের প্রত্যাশা, পাহাড়পুর ডিআর কেজি অ্যান্ড হাইস্কুলের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রতিষ্ঠানটি বদলগাছীসহ বৃহত্তর এলাকার শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

প্রত্যন্ত এলাকায় মানসম্মত শিক্ষা, সাফল্যের মডেল পাহাড়পুর ডিআর কেজি অ্যান্ড হাইস্কুল

১১:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬