
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান -এর আহ্বানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বাগেরহাট পৌর বিএনপি’র আয়োজনে বৃরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি বাগেরহাট পৌর এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসরাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মহিতুর রহমান দুলাল, আবুল কালাম আজাদসহ ৯ টি ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিকে স্বাগত জানিয়ে সকল জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ প্রত্যেকটি ওয়ার্ডে গাছ লাগানোর জন্য বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছি।পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশকে সবুজায়িত করতে বৃরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, আমাদের বেঁচে থাকার জন্য গাছ অপরিহার্য। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। জ্বালানি কাঠ প্রদান করে, মানবদেহের জন্য জীবন রক্ষাকারী নানান ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া আমরা গাছ থেকে ফুল ও ফল পেয়ে থাকি। সুতরাং গাছের কোন বিকল্প নেই। বাগেরহাট পৌর বিএনপি’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















