ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় মহিদুল ইসলাম (৩৬) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ।

নিহত মহিদুল ইসলাম মহাদেবপুর উপজেলার ধনজইল উচ্চ বিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ও হরিপুর গ্রামের সোলাইমানের ছেলে।

জানা যায়, নিহত শিক্ষক মহিদুল ইসলাম আজ স্কুল ছুটির পর তার শশুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সাপাহার বাজারে পৌছানোর সময় বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ট্রাকের সাথে ধাক্কায় খেয়ে মাথায় আঘাত পেয়ে সে রাস্তায় ছিটকে পরে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, দূর্ঘটনার পর নিহত শিক্ষককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে নিয়ে আসা হয়েছে। এখনো নিহতের পরিবারের কেউ থানায় আসেনি। তারা থানায় এসে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

১০:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬