ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিদ্যালয়ের নতুন সভাপতিকে বরণ, শিক্ষা ও উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ঘোষণা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের গেরিয়া গ্রামের ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. মাহবুব জামান খান নয়নকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক দীপক দেবনাথসহ শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গত ২৬ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে তার মনোনয়ন অনুমোদন দেয়।

মাহবুব জামান খান নয়ন উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।  তিনি উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য মিহির চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক রেবেকা আক্তার, খায়রুল ইসলাম, আব্দুল গফুর, গোলাম কিবরিয়া, রাসেল খান, আব্দুল কাইয়ুম, রনিক, এস. এম. সোহেল, বীরেন্দ্র মণ্ডল, অভিভাবক লাক মিয়া, আব্দুল খালেকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতি মাহবুব জামান খান নয়ন বলেন, “এই বিদ্যালয়কে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নতুন শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের স্বার্থে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বিদ্যালয়ের নতুন সভাপতিকে বরণ, শিক্ষা ও উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ঘোষণা

০৭:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬