ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি :

বাংলাদেশ হাইকমিশন, মালে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে।
এ উপলক্ষে হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয়ের কনস্যুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ।
দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম কাউন্সিলর) মোঃ মুহতাছিম বিল্ল্যাহ। পরে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের বিভিন্ন পর্যায়, শহিদদের আত্মত্যাগ এবং এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী, মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এবং প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার। এছাড়াও মালদ্বীপ বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম কাউন্সিলর) মোঃ মুহতাছিম বিল্ল্যাহ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহিদদের আত্মত্যাগ জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

০৩:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬