
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী সারাদেশে সবুজ বনয়ন গড়ে তুলতে আয়েশা নুর আলম ফাউন্ডেশন এর সহায়তায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের প্রত্যেকটি জেলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মনসুর আলী।
মঙ্গলবার (৪আগস্ট) দুপুরে আয়েশা নুর আলম ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণ করেন ফাউন্ডেশন এর সদস্যরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মদ খুরশিদা রহমান জুই উপস্থিত ছিলেন। একই দিনে বিসিক শিল্প নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। শিল্পনগরী কর্মকর্তা মোঃ শরীফ সরদারের উপস্থিতিতে শিল্প নগরীর বিভিন্ন জায়গায় ফলোজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের নেত্রী আবিদা সুলতানা, স্থানীয় সমাজসেবক সর্দার নাসির উদ্দিন লনি, শ্রমিক দল নেতা হাসান সর্দারসহ এস ই এফ এর সদস্যবৃন্দরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ সংরক্ষণের দায়িত্ব এস ই এফ এর সদস্য গনের বলে জানান এস ই এফ নেত্রী আবিদা সুলতানা।
প্রতিনিধির নাম 



















