
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জুলাই আগস্টে হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেলে সদরের খানজাহান আলী মাজার মোড়ে রনবিজয়পুর ইয়ং স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ফকির ফেরদাউস রহমান শিপলু
এসময় আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, শেখ মোস্তাইন বিল্লাহ, হাওলাদার রফিকুল ইসলাম, আব্দুস সালাম জুয়েল, ফকির মাসুম বিল্লাহ, শেখ হারুনুর রশিদ, মলংগী আসাদুজ্জামান, সাইফুজ্জামান বাবু, শহীদ সিয়ামের বাবা মোঃ বুলবুল কবির,ফকির আল মামুন টিপু, বিল্লাহ হোসেন, শেখ রবিউল ইসলাম, আলম মোল্লা, ফকির আরিফুল ইসলাম, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম, শেখ ফরহাদ হোসেন, শেখ আবু হানিফ, শেখ হাসান আলী, ফকির রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় জনতা।
জুলাই আগষ্টে শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি ফকির তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন- জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে আর যেন কোন পুলিশকে ব্যবহার করে না হয়। একটি রাজনৈতিক দল ফ্যামিলি কার্ডকে অবজ্ঞা করেছিল কিন্তু আমাদের নেতা তারেক রহমান ফ্যামিলি কার্ডকে বাস্তবে রূপ দিয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব।
প্রতিনিধির নাম 



















