ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সম্প্রীতি ও কৃষি উন্নয়নে মহালছড়ি জোনের ব্যতিক্রমী উদ্যোগ

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মহালছড়ি উপজেলার থলিপাড়া ও টিএনটি পাড়া এলাকায় বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহালছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তাহমিদ সামিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে উচ্চ ফলনশীল ধানের বীজ তুলে দেন।

এ সময় তিনি বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক বাঙালি ও পাহাড়ি কৃষকদের সহায়তায় এ বীজ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

কৃষকরা মহালছড়ি জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, সময়োপযোগী এ সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান হতে সহায়তা করবে।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু কৃষি উৎপাদন বৃদ্ধিতেই সহায়ক নয়, বরং বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাসের বন্ধন আরও শক্তিশালী হবে।

মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় জনগণের কল্যাণে ভবিষ্যতেও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সম্প্রীতি ও কৃষি উন্নয়নে মহালছড়ি জোনের ব্যতিক্রমী উদ্যোগ

১০:১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬