
মোঃ ইসমাইল হোসেন সজীব, চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার পৌর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার দুইটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বি.এস.টি.আই অনুমোদন না থাকায় দুই প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে,২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,চাটখিল বাজারের সিএন্ডবি রোড সংলগ্ন পূর্বানী হোটেলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বি.এস.টি.আই অনুমোদন না থাকায় ১০ হাজার টাকা ও মোহাম্মদীয়া গ্রুপের হাজ্বী টাওয়ারে অবস্থিত মোহাম্মদীয়া সুইটসের অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বি.এস.টি.আই অনুমোদন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া কে সহযোগিতা করেন কুমিল্লা জোনের বি.এস.টি.আই ফিল্ড অফিসার শাহিদুল ইসলাম,চাটখিল থানার এস.আই আলাউদ্দিন প্রমূখ।
