ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

দেশের ইমাম, খতীব, মোয়াজ্জিন ও ওলামায়ে কেরামদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাগেরহাটের গ্লোবাল এডুকেশন ইনিস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট জেলা ইমাম ও খতীব সংস্থার আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় ইমাম ও খতীব সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি বলেন, আমরা দীর্ঘদিন ধরে ইমাম ও খতিবদের নিয়ে কাজ করে আসছি। আমাদের এই সংগঠন কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করে না, আমরা সারা দেশের ইমাম ও খতিবদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলছি। আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন মহল ইমাম ও খতিবদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সত্য ঘটনা উদঘাটন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন। তিনি দেশের সকল ইমাম খতিব ও আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার জন্য আহ্বান জানান।

কমিটির আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমান বলেন, “জাতীয় ইমাম ও খতীব সংস্থার এ মতবিনিময় সভা বাগেরহাটের ওলামায়ে কেরামদের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের দেশের ইমাম ও খতিবরা সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় রয়েছে। আমরা তাদের জন্য একতাবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে উদ্যোগ গ্রহণ করব যাতে কোন ইমাম ও খতিব হয়রানির শিকার না হয়। আমরা সারাদেশের ইমাম ও খতিবদের সকল বিপদে-আপদে এই সংগঠনের মাধ্যমে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে চায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৫:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬