ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক-শিক্ষক মতবিনিময়ে মুখর রোমের মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল: ক্যামব্রিজের পাশাপাশি ইতালিয়ান স্কুলে পরীক্ষার সুযোগ

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইতালির রাজধানী রোমে অবস্থিত মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে ‘ফ্যালিসিটেশন সেরেমনি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফ উদ্দিন সুজনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্কুলের উপ ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ‘স্কুল-প্যারেন্টস ফিডব্যাক সেশন’ অনুষ্ঠিত হয়। এ সময় ‘কারিকুলাম রোডম্যাপ’ এবং শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের করণীয় বিষয়ে পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্কুলের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল ইসলাম এবং এ কে আজাদ চৌধুরী।

অনুষ্ঠান চলাকালে উল্লেখযোগ্য সংখ্যক নতুন ও পুরোনো শিক্ষার্থী তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।

স্বাগত বক্তব্যে চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক শরিফ উদ্দিন সুজন বলেন, “আমরা সব সময় ইতালির আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। গত শিক্ষাবর্ষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আমাদের শিক্ষার্থীরা ইতালিয়ান স্কুলেও পরীক্ষা দিতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি ইতালিয়ান স্কুলেও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এ ক্ষেত্রে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল প্রথম প্রতিষ্ঠান হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এস এম সাইফুল ইসলাম, সেন্ট্র ইসলামিক রোমার সভাপতি আহমেদ আল শাইখ, ড. ইউসুফ, স্কুলের এক্সিকিউটিভ কমিটির সদস্য শেখ দাউদ, পরিচালক কাউছার আহমেদ, আলমগীর হোসেন, রেজাউল করীম রাকিবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক-শিক্ষক মতবিনিময়ে মুখর রোমের মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল: ক্যামব্রিজের পাশাপাশি ইতালিয়ান স্কুলে পরীক্ষার সুযোগ

০৬:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬