ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পুত্রবধূর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ: সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটে পুত্রবধূ, তার পিতা-মাতা, ভাই ও স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অন্যায় অত্যাচার, মানসিক নির্যাতন এবং বসতভিটা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট জেলা সদরের নোনাডাঙ্গা এলাকার অসহায় গৃহবধূ জাহেদা বেগম। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অভিযোগ উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে জাহেদা বেগম জানান, তার একমাত্র পুত্র সহিদুল ইসলামের সাথে একই এলাকার ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার (সুমী)-র বিবাহ হয়। বিবাহের পর থেকেই পুত্রবধূ অছিফা আক্তার তার এবং তার পঙ্গু স্বামী নূর মোহাম্মদ ফকিরের সাথে চরম দুর্ব্যবহার করে আসছেন। একপর্যায়ে পুত্রবধূ ও তার পিতা-মাতা এবং ভাইদের প্ররোচনায় পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।
বাড়ির সীমানা এবং ছেলের শশুর বাড়ির সীমানা এক হওয়ায় তারা আমাদের ভিটা-মাটি জবরদখল করার অপচেষ্টা চালাচ্ছে। পুত্রবধূ ও তার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রাণনাশ এবং জমি দখলের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে আমি ও আমার পঙ্গু স্বামী চরম জীবন সংশয়ে দিন কাটাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, পুত্রবধূ ও তার পরিবার ছেলেকে জিম্মি করে তাদের জমি ও বসতবাড়ি আত্মসাৎ করার নীল নকশা তৈরি করেছে। স্থানীয় প্রতিবেশীরা এসব অন্যায়-অত্যাচারের বিষয়ে অবগত রয়েছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান জাহেদা বেগম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পুত্রবধূর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ: সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন

০৩:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬