
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর রুহের মাগফিরাত কামনায় বরগুনার পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজ শেষে পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে গোলাম সরোয়ার হিরুর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত, কবরের আজাব মাফ এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা মুফতি গোলাম কিবরিয়া।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু সম্প্রতি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পাথরঘাটাসহ বরগুনা জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
প্রতিনিধির নাম 



















