ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা :

ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন ও তার পার্শবর্তী এলাকায় মাদকের বিস্তার প্রতিরোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সচেতন যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জয়মনিরহাট বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতীক ব্যাক্তিবর্গসহ নানা শ্রেণীর হাজারও মানুষ অংশগ্রহণ করেন।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় মাদক নির্মূলে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয় মাহফুজুল ইসলাম কিরণ, জয়মনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন, জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, ওলামা পরিষদ নেতা নজরুল ইসলাম, যুবদর নেতা হাবিবুর রহমান হাবিব, বনিক সমিতি নেতা শাহজালালসহ অনেকে।

মানবন্ধনে এ এস পি মুন বলেন” মাদকের বিস্তার রোধে সবার আগে সচেতন হতে হবে পরিবারকে তারপর সমাজ অতঃপর সুনাগরিকদের। তিনি মাদকসেবী ও মাদক কারবারি ধরতে মব সৃষ্টি না করে পুলিশের সাহায্য নেয়ার পরামর্শ দেন।
আয়োজক কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

০৩:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬